স্ট্রিম ডেস্ক

পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একই সঙ্গে তিনি ক্ষমতাসীন লেবার পার্টির দলনেতার পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন। সোমবার (২২ জুন) ডাউনিং স্ট্রিটে দেওয়া এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
স্টারমার জানান, লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। বিষয়টি তিনি রাজা তৃতীয় চার্লসকে অবহিত করেছেন বলেও উল্লেখ করেন। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করার পাশাপাশি উত্তরসূরিকেও পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
বক্তব্যে স্টারমার বলেন, ‘আমার দল এখন যে প্রশ্নটি করছে, তা হলো, পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি এখনও সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। এ বিষয়ে পার্লামেন্টারি দলের মতামত আমি সম্মানের সঙ্গে মেনে নিচ্ছি।’ তিনি আরও বলেন, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই তিনি লেবার পার্টির নেতা হিসেবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বক্তব্যের শেষ দিকে আবেগাপ্লুত হয়ে পড়েন স্টারমার। তাঁর চোখে পানি দেখা যায়। এ সময় তাঁর কণ্ঠ ভারী হয়ে ওঠে।
২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে ক্ষমতায় ফেরানোর দুই বছরেরও কম সময়ের মধ্যে স্টারমারের এ বিদায় ব্রিটিশ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করল। তাঁর পদত্যাগের মধ্য দিয়ে গত এক দশকে যুক্তরাজ্যের ষষ্ঠ প্রধানমন্ত্রী দায়িত্ব ছাড়লেন।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে