স্ট্রিম ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন ও ২৫তম সংশোধনীর আওতায় অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)। সংগঠনটির প্রেসিডেন্ট ডেরিক জনসন এক বিবৃতিতে ট্রাম্পকে ‘অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ’ বলেও মন্তব্য করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ১৯০৯ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ১১৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিল সংগঠনটি।
এনএএসিপির প্রেসিডেন্টের মতে, ট্রাম্পের বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক।
তিনি বিবৃতিতে বলেন, ‘যখন দেশের সর্বোচ্চ পদের জন্য বিশ্বস্ত কোনো ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণের প্রতি অবজ্ঞা-প্রদর্শন করেন, তখন তা পুরো জাতি এবং বিশ্বের জন্য একটি হুমকি হয়ে দাঁড়ায়। ট্রাম্পকে অবশ্যই অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘অস্বাভাবিক’ বক্তব্য ও কর্মকাণ্ড তাঁর দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে সংগঠনটি। বিষয়টি রাজনৈতিক মতবিরোধের বাইরে গিয়ে জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে সম্পৃক্ত বলে মনে করছে তারা।
এনএএসিপি জানিয়েছে, দেশের গণতন্ত্র, সশস্ত্র বাহিনী এবং নাগরিকদের নিরাপত্তার স্বার্থে তারা এমন আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে দেশের সব নেতাকে সংবিধানের নীতিমালা রক্ষায় অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে