তথ্যসূত্র:

তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেট ভবন সংলগ্ন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন হামলাকারী নিহত এবং অন্তত দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) তুরস্কের সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
এক প্রত্যক্ষদর্শী আল-জাজিরাকে জানান, সহকর্মীর সঙ্গে তিনি বাইরে দাঁড়িয়ে ছিলেন। তখন একটি গাড়িতে করে তিন ব্যক্তি এসে হঠাৎ কনস্যুলেট লক্ষ্য করে গুলি চালায়। তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মীরাও পাল্টা গুলি চালালে হামলাকারীরা নিহত হয়।
আল জাজিরার প্রতিনিধি সিনেম কোসেওলু ইস্তাম্বুল থেকে জানিয়েছেন, বন্দুকযুদ্ধে তুর্কি পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়েছেন। রয়টার্সের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, গোলাগুলির শব্দ শোনার পর একজন পুলিশ কর্মকর্তা অস্ত্র উঁচিয়ে আড়ালে অবস্থান নিচ্ছেন। এ সময় একজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
ইস্তাম্বুলের জনবহুল এলাকায় এই ইসরায়েলি কনস্যুলেট ভবন অবস্থিত। ভবনের সপ্তম তলায় কনস্যুলেট অফিস থাকলেও বাকি তলায় অনেক আন্তর্জাতিক ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে তুরস্কের রাজধানী আঙ্কারার দূতাবাস বা ইস্তাম্বুলের কনস্যুলেটে কোনো ইসরায়েলি কূটনীতিক অবস্থান করছেন না। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট উত্তেজনায় তাঁরা আগেই তুরস্ক ছেড়েছেন। বর্তমানে এই কূটনৈতিক মিশনগুলো মূলত স্থানীয় তুর্কি কর্মীদের মাধ্যমেই পরিচালিত হচ্ছে।
হামলাকারীদের পরিচয় বা তাদের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তুর্কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে