স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাব পাঠিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার (১০ মে) জানিয়েছে, যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে তেহরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই উত্তর পাঠানো হয়েছে।
এই জবাবে সব ফ্রন্টে বিশেষ করে লেবাননে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে হরমুজ ঠিক কবে বা কীভাবে পুরোপুরি খুলে দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারির পর প্রথম কাতার এনার্জির একটি এলএনজি জাহাজ ‘আল খারিদিয়াত’ সফলভাবে হরমুজ পার করে পাকিস্তানের কাসিম বন্দরের দিকে রওনা হয়েছে। এছাড়া ব্রাজিলগামী পানামার পতাকাবাহী একটি জাহাজও ইরানি সশস্ত্র বাহিনীর নির্ধারিত রুট ব্যবহার করে প্রণালি পার হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তানের সঙ্গে আস্থা বাড়াতেই জাহাজ দুটি চলাচলে অনুমতি দিয়েছে ইরান।
চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে। তার আগেই এই যুদ্ধ বন্ধে ট্রাম্পের ওপর চাপ তৈরি হয়েছে। এই সংঘাত বৈশ্বিক জ্বালানি সংকট ও বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তবে উত্তেজনার পারদ এখনো কমেনি। রোববার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরান থেকে আসা দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। অন্যদিকে, আবুধাবি থেকে আসা একটি কার্গো জাহাজে ড্রোন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার। কুয়েতও তাদের আকাশসীমায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।
এদিকে, ইরানি আইনপ্রণেতারা ‘শত্রু রাষ্ট্রগুলোর’ জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে হরমুজের নিয়ন্ত্রণকে আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাব করে একটি বিল তৈরি করেছেন।
গত এক মাসে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালিতে ইরান ও মার্কিন বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেও সংঘাত চলছে।
তথ্যসূত্র: রয়টার্স

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে