স্ট্রিম ডেস্ক

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরিতে বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) জমি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার।
সোমবার (১১ মে) হাওড়ায় রাজ্য সচিবালয়ে (নবান্ন) প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী জানান, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি দিতে রাজ্যের মুখ্যসচিব এবং ভূমি ও ভূমি সংস্কার বিভাগের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
সীমান্তবর্তী জেলাগুলোর ‘পরিবর্তনশীল জনমিতি’র (ডেমোগ্রাফিক চেঞ্জ) কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, ‘সীমান্তবর্তী জেলাগুলোতে জনমিতিক পরিবর্তনের জন্য বিএসএফের কাছে দ্রুত জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, সীমান্ত সুরক্ষায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ৯ জেলার প্রয়োজনীয় জমি ৩১ মার্চের মধ্যে বিএসএফ-এর কাছে হস্তান্তর করার। তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার এ বিষয়ে নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করে আসছিল বিজেপি।
ছয় সদস্যের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই স্পর্শকাতর সীমান্ত সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হলো।
তথ্যসূত্র: দ্য হিন্দু

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে