স্ট্রিম ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। নিহতদের মধ্যে ৯ পুরুষ ও ১৮ জন নারী বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
বিবিসির খবরে বলা হয়েছে, রোববার গভীর রাতে রাজধানীর চাতুচাক জেলার ‘রং বিয়ার না লাত প্রাও’ নামে পরিচিত একটি বার ও বিনোদনকেন্দ্রে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ভেতরে আটকা পড়েন বহু মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বারের ভেতর থেকে আগুনের শিখা বের হচ্ছে। আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে দৌড়ে বের হওয়ার চেষ্টা করছেন। কেউ চিৎকার করছেন, আবার শরীরে আগুন নিয়ে কয়েকজনকে বাইরে বের হওয়ার চেষ্টা করতে দেখা যায়।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাস্থল থেকে ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, বারে গান পরিবেশন করা এক শিল্পীর ভাষ্য অনুযায়ী, একটি বৈদ্যুতিক কাট-আউট সুইচে আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই ধোঁয়া ও আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। অনেকেই বের হওয়ার পথ না পেয়ে ভবনের পেছনে চলে যান এবং কেউ কেউ টয়লেটে আশ্রয় নেন। সেখান থেকেই অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্যাংককের গভর্নর চাচার্ট সিট্টিপুন্ট বলেছেন, বারের ভেতরে দাহ্য উপকরণ দিয়ে তৈরি সাজসজ্জা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রয় টেবিল ও অন্যান্য আসবাবপত্রের কারণে ইমার্জেন্সি এক্সিট আংশিকভাবে আটকে রেখেছিল। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক তদন্ত চলছে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর তোলা ছবিতে দেখা গেছে, বারের বাইরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে মরদেহের ব্যাগ। ভবনের ভেতরের আসবাবপত্র, দেয়াল ও ছাদ আগুনে পুড়ে গেছে। ছাদের কিছু অংশ ধসে পড়তেও দেখা গেছে ছবিগুলোয়।
স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে পাশের রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ির চালক প্রথম আগুন দেখতে পান। পরে তিনি জানালা ভেঙে অন্তত দুজনকে বের হতে সহায়তা করেন। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

.png)

চাপ প্রয়োগ বন্ধ করে ইরানকে সম্মান দেখালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরা অসম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে যে চাপ প্রয়োগে কোনো ফল আসবে না। তিনি লেখেন, ‘যুক্তর
২১ মিনিট আগে
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তায় ৩ কোটি ১০ লাখ ডলার তহবিল সংগ্রহের আবেদন জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। এর আগে তাৎক্ষণিকভাবে ১০ লাখ সুইস ফ্রাঁ বরাদ্দ করেছে তারা।
২ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যায় নদীর পানির স্তর মাত্র আধা ঘণ্টার মধ্যে ২৯ দশমিক ৫ ফুট বা ৯ মিটার বেড়ে গিয়েছিল। উপগ্রহের ছবি ও ভূ-উপরিতলের তথ্য বিশ্লেষণ করে হিমবাহ ধসের স্পষ্ট প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমালয় পর্বতমালায়ও এর প্রভাব পড়ছে। ফলে হিমবাহ ও পাহাড়ি ঢালের অস্থিতিশীলতা ব
৩ ঘণ্টা আগে
আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে দেশটির পুলিশ। এছাড়া তিব্বতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে ১ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
৫ ঘণ্টা আগে