স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে গুলির ঘটনায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। শনিবার (১৮ এপ্রিল) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি ইরানের রাষ্ট্রদূতকে ডেকে এই ঘটনার নিন্দা জানান।
এর আগে যুক্তরাজ্যের নৌবাণিজ্য সংস্থা ‘ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস’ জানিয়েছিল, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট থেকে সতর্ক বার্তা ছাড়াই একটি ট্যাংকার লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ট্যাংকারের ক্যাপ্টেনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, জাহাজ এবং এর সব ক্রু নিরাপদ রয়েছেন। তবে এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক বিবৃতিতে জানান, হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে এই আকস্মিক হামলা নয়াদিল্লির কাছে উদ্বেগজনক।
ইরানের রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে বলা হয়, ‘পররাষ্ট্রসচিব ভারতঅভিমুখী বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। এর আগেও ভারতগামী অনেক জাহাজকে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রমের সুযোগ দিয়েছিল ইরান, সেটিও রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।’
পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন, ভারতমুখী জাহাজগুলোর চলাচলের নিরাপদ প্রক্রিয়া পুনরায় দ্রুত চালু করার।
তথ্যসূত্র: আল-জাজিরা

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে