জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৯: ০৬
ওই এলাকায় জনসাধারণের চলাচল এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ। ছবি: সিএনএন

উত্তর জার্মানির স্টাড শহরের একটি যুব কল্যাণ কেন্দ্রে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৯ জুন) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজন দুই হামলাকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্টাড পুলিশ জানিয়েছে, হামলার খবর পাওয়ার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযান চালিয়ে প্রধান বন্দুকধারীসহ সন্দেহভাজন দুই হামলাকারীকে গ্রেপ্তার করে। তবে এই হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। স্থানীয় প্রশাসন এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিএনএনকে জানিয়েছে, বর্তমানে পুরো এলাকা খালি করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

হামবার্গের পশ্চিমে অবস্থিত প্রায় ৫০ হাজার অধিবাসীর এই শহরে আকস্মিক এই হামলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তথ্যসূত্র: সিএনএন এবং রয়টার্স

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত