তথ্যসূত্র:

ইরানের কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানির ভাগনি ও নাতনিকে আটক করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তাঁদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বাতিল করা হচ্ছে। শনিবার (৪ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রদপ্তরের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, জেনারেল সোলাইমানির ভাগনি হামিদেহ সোলাইমানি আফশার এবং তাঁর মেয়ে বর্তমানে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হেফাজতে রয়েছেন এবং তাঁদের দ্রুত যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের (ডিপোর্ট) প্রক্রিয়া চলছে।
পররাষ্ট্রদপ্তরের বিবৃতিতে বলা হয়, হামিদেহ তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিয়মিত ইরানি শাসনের পক্ষে প্রোপাগান্ডা ছড়িয়ে আসছিলেন। হামিদেহর স্বামীকেও যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক কার্যক্রমের মূল কারিগর হিসেবে পরিচিত জেনারেল কাশেম সোলাইমানি ২০২০ সালে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।
গত বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সোলেইমানির প্রসঙ্গ এনে ট্রাম্প বলেন, ‘সোলাইমানি বেঁচে থাকলে এই যুদ্ধে ইরান হয়তো আরও শক্তিশালী অবস্থানে থাকত।’

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে