স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অর্ধেকেরও বেশি লক্ষ্য অর্জিত হয়েছে। তবে যুদ্ধ কবে শেষ হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে তিনি রাজি নন।
সোমবার (৩০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুদ্ধের অগ্রগতি ইতিমধ্যে মাঝপথ অতিক্রম করেছে। তবে এটি সময়ের হিসেবে নয়, বরং সামরিক ও কৌশলগত লক্ষ্য অর্জনের দিক থেকে মূল্যায়ন করা হচ্ছে।
তিনি দাবি করেন, অভিযানে ইরানের রেভল্যুশনারি গার্ডের হাজার হাজার সদস্য নিহত হয়েছে। একই সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলেও তিনি উল্লেখ করেন।
নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, ইরানের সামরিক শিল্পভিত্তি ধ্বংসের মুখে এবং দেশটির পারমাণবিক কর্মসূচিও বড় ধরনের আঘাতের মুখে পড়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ইরানের বর্তমান শাসনব্যবস্থা অভ্যন্তরীণ চাপেই ভেঙে পড়তে পারে। তাঁর মতে, সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও পারমাণবিক কার্যক্রম দুর্বল করার পাশাপাশি ইরানকে ভেতর থেকেও অস্থিতিশীল করে তোলা হচ্ছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে