স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতির পথকে হুমকি, চাপ ও নিষেধাজ্ঞার দিকে ঠেলে দিচ্ছে। এ কারণে তেহরান ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারে না বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। দেশটির প্রেসিডেন্ট দপ্তরের বরাতে এ খবর জানায় আল জাজিরা।
ইমানুয়েল মাখোঁর সঙ্গে আলাপে তিনি বলেন, ইরান দুবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে। তবে দুবারই আলোচনা চলাকালেই সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি একে ‘পেছন থেকে ছুরি মারা’র মতো আচরণ বলে মন্তব্য করেন।
পেজেশকিয়ান আরও বলেন, কার্যকর আলোচনার জন্য যুদ্ধ বন্ধ ও ভবিষ্যতে শত্রুতামূলক পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তা দিতে হবে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে হামলার বিষয়ে তিনি দাবি করেন, ইরান সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়নি। তাঁর ভাষ্য, ইরান কোনো সামরিক পদক্ষেপ নিলে তা প্রকাশ্যে জানায়।
হরমুজ প্রণালির বিষয়ে তিনি বলেন, ইরান দীর্ঘদিন ধরে এ জলপথের নিরাপত্তা দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ও নৌ অবরোধ আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া নিয়ে যেকোনো আলোচনা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের ওপর নির্ভর করে।
অন্যদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যুদ্ধবিরতি কাঠামোর প্রতি সমর্থন জানিয়েছেন বলে জানানো হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও ইসরায়েলের লেবাননে হামলা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। তিনি ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় ফ্রান্সের সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে