তথ্যসূত্র:

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চার দফার প্রস্তাব পেশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেইজিংয়ে আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে এই রূপরেখা দেন তিনি।
চার দফা প্রস্তাবে এই অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট শি প্রতিটি রাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রতিও আহ্বান জানিয়েছেন। পাশাপাশি উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয় নিশ্চিত করার কথা বলেছেন তিনি। আন্তর্জাতিক নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক আইনের শাসন রক্ষার প্রস্তাব করেছেন চীনের প্রেসিডেন্ট। বৈঠকে তিনি বলেন, সুবিধামতো আন্তর্জাতিক আইন ব্যবহার বা বর্জন করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শি বেশ জোরের সঙ্গে এ সময় বলেন, ‘বিশ্বকে আমরা কখনোই “জঙ্গলের আইন”-এ ফিরে যেতে দিতে পারি না।’
শি জিনপিংয়ের এই প্রস্তাব পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই এল। শির এই মন্তব্যকে মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান অভিযানের পরোক্ষ তিরস্কার হিসেবে দেখা হচ্ছে। চীন শুরু থেকেই ইরানের ওপর চালানো এই সামরিক হামলাকে অবৈধ হিসেবে সমালোচনা করে আসছে। আগামী মাসে বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠক হতে পারে।
গত সোমবার থেকে ইরানি বন্দরগুলোর ওপর কঠোর নৌ-অবরোধ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। ট্রাম্প হুমকি দিয়েছেন, চীন ইরানকে অস্ত্র সরবরাহ করলে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এরই মধ্যে মার্কিন অবরোধ উপেক্ষা করে চীনা ক্রু থাকা একটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ‘রিচ স্টারি’ নামের ওই জাহাজ মালাউই’র পতাকা উড়িয়ে সফলভাবে এই জলপথ পাড়ি দিয়েছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে