স্ট্রিম প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩৬টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। পর্যায়ক্রমে বাকি আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
এ সময় দলটির সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩, সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ঝিনাইদহ-২, জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান ঠাকুরগাঁও-২ এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন নেত্রকোনা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান টাঙ্গাইল-২, গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ কিশোরগঞ্জ-১, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান রংপুর-১, শহিদুল ইসলাম পটুয়াখালী-১, নুরে এরশাদ সিদ্দিকী কুড়িগ্রাম-৩, আশরাফুল বারী হবিগঞ্জ-৩, খালিদ হাসেন খুলনা-৫ এবং কবীর হোসেনকে টাঙ্গাইল-৬ আসনের জন্য প্রার্থী করা হয়েছে।
এছাড়া তালিকায় রয়েছেন দলের সহসভাপতি ইব্রাহিম রওনক (ঢাকা-৫), গোলাম সরওয়ার খান (পাবনা-২), মোহাম্মদ জাহিদুর রহমান (মুন্সিগঞ্জ-১), শফিকুল ইসলাম (কিশোরগঞ্জ-২), মীর মো. শাহজাহান (রাজশাহী-১) ও ওয়াহেদুর রহমান (নারায়ণগঞ্জ-৩); যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার (চট্টগ্রাম-৯), আইন সম্পাদক শেখ শওকত হোসেন (ঢাকা-১৯), সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসাইন (নীলফামারী-৩), শিল্প-বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগবিষয়ক সহসম্পাদক মো. ইমরান খান (পিরোজপুর-৩) এবং সদস্য জাহিদুর রহমান (সিলেট-৬) ও মহিউদ্দিন ইউসুফ (বরগুনা-১)।
তালিকায় আরও রয়েছেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন (টাঙ্গাইল-৭), ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া (ঢাকা-১৩), চট্রগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক এমদাদুল হাসান (চট্রগ্রাম-১২), মানিকগঞ্জ জেলার সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস হোছাইন (মানিকগঞ্জ-১), গাইবান্ধা জেলার সহসভাপতি মো. সুরুজ্জামান (গাইবান্ধা-৩), বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ (চট্টগ্রাম-১৪) এবং সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম (সাতক্ষীরা-১), আবদুজ জাহের (নোয়াখালী-৪), আবদুর রহমান (গাজীপুর-২), আবদুল কাদের (কক্সবাজার-১), রবিউল হাসান (পটুয়াখালী-৪) এবং নাছরিন আক্তার (চট্টগ্রাম-৩)।
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান স্ট্রিমকে বলেন, এটি প্রাথমিক তালিকা। পরবর্তীতে সবগুলো আসনেই প্রার্থী দেওয়া হবে।

যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণ (গোল্ড পেস্ট) ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩ ঘণ্টা আগে
দেশের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য বড় হাসপাতালে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
৩ ঘণ্টা আগে
জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে সরকারের নির্দেশনার আলোকে সুপ্রিম কোর্টের ভার্চ্যুয়াল শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
জ্বালানি তেলের তীব্র সংকটে কক্সবাজার জেলায় বোরো ধানের চাষ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় বন্ধ হয়ে গেছে হাজারো সেচপাম্প। এতে জেলার অন্তত ২৫ হাজার হেক্টর জমির ধানখেত শুকিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে