স্ট্রিম ডেস্ক

সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট প্রদানের কাজ পুরোদমে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তবে আবেদনের তুলনায় পাসপোর্টের এনরোলমেন্টে উপস্থিতির হার কম বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফের আল আবদাল্লাহর সঙ্গে সাক্ষাতে তিনি এ তথ্য জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, বৈঠকে জনশক্তি রপ্তানি, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট ইস্যুর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। প্রক্রিয়া ত্বরান্বিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে। বিষয়টি ইতিমধ্যে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
উপদেষ্টা বলেন, সৌদি আরব ৩২ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী কর্মীর দ্বিতীয় আবাসস্থল। তিনি দেশটিতে আরও অধিক হারে জনশক্তি নেওয়ার অনুরোধ জানান।
জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে রাষ্ট্রদূতকে উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রণালয় সম্পূর্ণ প্রস্তুত। বাহিনীগুলোকে প্রথমবারের মতো বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে ‘ডেভিল হান্ট ফেইজ-২’সহ নিয়মিত অভিযান চলছে।
বৈঠকে রাষ্ট্রদূত স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি রিয়াদে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। তবে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন থাকায় তিনি এতে সশরীরে অংশ নিতে অপারগতা প্রকাশ করেন।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৮ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে