স্ট্রিম সংবাদদাতা

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ এই আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে, পলাশবাড়ী সদর শহরের চারমাথা থেকে ৫০০ মিটার এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, যেকোনো ধরনের অস্ত্র বা লাঠি বহন, স্লোগান, মিছিল এবং মাইকসহ শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হলো।
ইউএনও শেখ জাবের আহমেদ জানান, উপজেলার বরিশাল ইউনিয়নের দুটি রাজনৈতিক দলের সংঘর্ষকে কেন্দ্র করে দল দুটি আজ মঙ্গলবার পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এর ফলে শহরের চারমাথা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার বিকেলে উপজেলার জুনদহ বাজার এলাকায় পূর্ববিরোধের জেরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদের দুই ভাগনে কাকন ও নিয়নের সঙ্গে বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের কর্মী আল-আমিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই দলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। গতকাল সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় চলা এই সংঘর্ষে উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডলসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহত উপজেলা বিএনপি সভাপতিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি আজ বিকেল ৪টায় পলাশবাড়ী চারমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। একই স্থানে জামায়াতে ইসলামীও পাল্টা সমাবেশের কর্মসূচি ঘোষণা করলে প্রশাসন এই কঠোর ব্যবস্থা নেয়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৮ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে