স্ট্রিম সংবাদদাতা

ইরান-ইসরাঈল যুদ্ধ স্থায়ী হলে ব্যবসায় কিছু প্রভাব বাংলাদেশেও পড়বে, তবে এই মুহূর্তে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা নেই জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ‘ইরান-ইসরাঈল যুদ্ধ স্থায়ী হলে কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়বে। এই যুদ্ধের কাছাকাছি জায়গায় সমুদ্র পথ আছে। সেটি বন্ধ হয়ে গেলে পরিবহনের খরচ বাড়বে। কিন্তু এটি ৫-১০ দিনের মধ্যে পড়বে, এ রকম কোনো সম্ভাবনা নাই। সুতরাং এই মুহূর্তে দ্রব্যমূল্য বাড়ার আশু কোনো শঙ্কা নাই।’
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের একটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির এসব কথা বলেন। সিলেট বিভাগের প্রথম সুবিধাভোগী ওয়ার্ড হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এর উদ্বোধন করেন তিনি। প্রথম ফেজে ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় এসেছে ওই ওয়ার্ডের ৩টি গ্রামের ৬৯৭টি পরিবার।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড বিতরণের উদ্দেশ্য হচ্ছে পারিবারিক ভিত্তি দৃঢ় করা। ফ্যামিলি কার্ড বিতরণে উঁচু মাত্রার প্রফেশনালিজম ছড়া রাজনৈতিক বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই।’
জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনের এমপি নাসির চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের এমপি এম কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৫ আসনের এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ছাড়াও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
নিজের চারটি গাড়ি ও চারজন চালক থাকার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ জুন) সংসদে জামায়াতে ইসলামীর সদস্য নজিবুর রহমানের বক্তব্যের প্রতিবাদে নিজের সম্পত্তির হিসাব জানাতে তিনি এই তথ্য দেন।
৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় এক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন এ কমিটি দুইটি গঠন করা হয়।
৭ ঘণ্টা আগে