স্ট্রিম সংবাদদাতা

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামের এক হাজতির মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে তিনি আত্মহত্যা করেছেন।
বিদ্যুৎ আলী মাদক-সংক্রান্ত মামলার আসামি ছিলেন। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিরমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।
মাদক-সংক্রান্ত একটি মামলায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কুষ্টিয়া জেলা কারাগারে আসেন বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম। তিনি বলেন, ‘বিদ্যুৎ আলী একটি মামলায় বিচারাধীন আসামি ছিলেন। মানসিক সমস্যা থাকায় তাকে জেলা কারাগারের হাসপাতালে ভর্তি রাখা হয়। আজ ভোরে কারাগারের হাসপাতালের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।’
মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই কারা কর্মকর্তা। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে জানান তিনি।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে নেওয়ার আগেই বিদ্যুৎ নামের ওই হাজতির মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ মর্গে আছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে