স্ট্রিম সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী থেকে যাত্রা করেও ভোলায় পৌঁছাতে পারেননি নৌপথের অনেক যাত্রী। এতে মাঝনদীতে লঞ্চের ছাদে ঈদের নামাজ জামাতে আদায় করেছেন তাঁরা। বৃহস্পতিবার (২৮ মে) সকালে মেঘনা নদীতে এমন দৃশ্য দেখা যায় এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে।
লঞ্চের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তি ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকার সদরঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে যায় এমভি দোয়েল পাখি-৮ লঞ্চ। পথে সকাল ৯টার দিকে মেঘনা নদীর মাঝে লঞ্চের ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কয়েক শ যাত্রী।
যাত্রীরা বলেন, আগের দিন টিকিট না পাওয়ায় বাধ্য হয়ে ঈদের সকালেই রওনা হয়েছেন। কূলে পৌঁছাতে দেরি হবে বলে নৌযানে নামাজ পড়েছেন তাঁরা।
যাত্রী মো. সাইফুল ইসলাম বলেন, ‘চাকরির কারণে আগে বাড়ি যেতে পারিনি, তাই ঈদের দিন সকালে রওনা হয়েছি। মাঝনদীতে হলেও জামাতে নামাজ আদায় করতে পেরে ভালো লাগছে।’ আরেক যাত্রী নাজমুল হোসেন বলেন, নদীর মাঝখানে ঈদের নামাজ আদায়ের অভিজ্ঞতা আগে কখনো হয়নি।
দোয়েল পাখি-৮ লঞ্চের মাস্টার আক্তার হোসেন জানান, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে। তাদের সুবিধার কথা বিবেচনা করে লঞ্চের ছাদ পরিষ্কার করে নামাজের ব্যবস্থা করা হয়। যাত্রীরা যেন নিরাপদে নামাজ আদায় করতে পারেন, সে জন্য কর্মচারীদের সতর্ক অবস্থানে রাখা হয়েছিল।

.png)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিআইএন ব্যবস্থা সচল রাখতে ও কারিগরি বিপর্যয় এড়াতে সেবা প্রদানকারী ভেন্ডর প্রতিষ্ঠানের চুক্তি আরও ৩০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যকে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে তলব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে মঙ্গলবার (১৪ জুলাই) প্রক্টর অফিসে উপস্থিত হতে বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে
বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং উচ্চ বেতনের সুযোগ তৈরিতে দেশের শিক্ষাব্যবস্থায় অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান।
৪ ঘণ্টা আগে
এলডিসিভুক্ত দেশগুলোর উন্নয়ন নিশ্চিতে ৫ দফা প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার (১৩ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) হাই-লেভেল সেগমেন্টের সাধারণ বিতর্কে অংশ নিয়ে এসব প্রস্তাব দেন তিনি।
৪ ঘণ্টা আগে