স্ট্রিম সংবাদদাতা

নেত্রকোনার মদনে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলার আসামি আমানউল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। মামলার ১২ দিন পর মঙ্গলবার (৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাগর উপজেলার হজরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। র্যাব তাঁকে দুপুরে পুলিশের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছেন মদন থানার ওসি তরিকুল ইসলাম।
গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে আমান উল্লাহ সাগরসহ দুজনের বিরুদ্ধে মদন থানায় মামলা করেন। এরপর থেকে সাগর পলাতক ছিলেন। তবে গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যমে সাগর এই ঘটনায় আত্মপক্ষ সমর্থন করে ভিডিও বক্তব্য দেন। এরপরই তাঁকে রাতে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১৪ মিডিয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান।
সাগর মদন পাঁচাহাড় গ্রামে ২০২২ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। সেখানে তাঁর স্ত্রীও শিক্ষকতা করেন। ওই মাদ্রাসায় স্থানীয় ভুক্তভোগী শিশু লেখাপড়া করত। তার মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। মেয়েটি নানা-নানির কাছে থাকে। পাঁচ মাস আগে মাদ্রাসা থেকে তাঁকে বের করে দেওয়ার অভিযোগ করে পরিবার।
সম্প্রতি শিশুর শারীরিক পরিবর্তন দেখা যায়। পরে সে মাকে শিক্ষক সাগরের লালসার শিকারের কথা জানায়।
এদিকে, সাগর ফেসবুক লাইভে ৫ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে আসল অপরাধী শনাক্তে ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, অসুস্থতার জন্য কথা বলতে পারছেন না। তারপরও বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করছেন।
দেশের আইন ও বিচারের প্রতি শ্রদ্ধাশীল আছেন জানিয়ে সাগর জানান, তাঁকে নিয়ে অপপ্রচার চলছে। তাঁর বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে। মেয়েটি একসময় তাঁর মাদ্রাসায় পড়লেও ঘটনার সঙ্গে কোনোভাবে তিনি জড়িত নন। তিনিও চান প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হোক।
তিনি বলেন, দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে, তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে। ডিএনএ টেস্ট করা হোক। তাহলে মেয়েটির গর্ভের সন্তানের পিতা কে, আসল অপরাধী সম্পর্কে জানা যাবে। আমারও স্ত্রী-সন্তান রয়েছে, এমন অভিযোগের পর আমি তাদের ও সমাজের সামনে মুখ দেখাব কী করে?

বায়ুবিদ্যুৎ উৎপাদনে পাঁচ কেন্দ্রের তিনটিই অচল। ব্যবহারযোগ্য দুটির মধ্যে একটিতে মিলছে বিদ্যুৎ। এমন অবস্থায় বিএনপি সরকার নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় বায়ুবিদ্যুতের সম্ভাবনা যাচাই করতে পাঁচটি সমীক্ষার পরিকল্পনা করেছে সরকারের বিদ্যুৎ বিভাগ।
২ ঘণ্টা আগে
দোকান থেকে খাবার কেনার সময় অধিকাংশ মানুষই প্যাকেটের গায়ে লেখা তথ্য গুরুত্ব দিয়ে দেখেন না। ফলে খাবারে অতিরিক্ত চিনি, লবণ বা চর্বি আছে কি না, তা অনেকেরই অজানা থেকে যায়।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘পঞ্চম সুফিয়া কামাল স্মারক বিতর্কে’ চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল। শনিবার (৯) মে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতায় জগন্নাথ হলের তার্কিক সংগঠন বিজয়ী হয়। এর মধ্য দিয়ে শেষ হয় দুদিনের বিতর্ক প্রতিযোগিতা।
৩ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর পূবাইলের মেঘডুবি এলাকায় পান দোকানি শেফালী বেগম কুলসুম (৪৬) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা।
৩ ঘণ্টা আগে