স্ট্রিম সংবাদদাতা

মাগুরা সদরে গরুচোর সন্দেহ পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (৭ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের ইচ্ছাখাদা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে একে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে তাঁর পরিবার।
নিহত ওই ব্যক্তির নাম মো. আকিদুল (৪২)। তিনি পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে। তাঁর ভাবি চামেলী বেগম জানান, আকিদুল বিদেশে থাকতেন। পাঁচ মাস আগে তিনি দেশে ফিরেছেন। বর্তমানে তিনি এলাকা থেকে কিছু কাঁচামাল (সবজি) নিয়ে ঢাকায় বিক্রি করতেন। পাশাপাশি সেখানে তিনি শ্রমিকেরও কাজ করতেন। এ জন্য তাঁকে প্রায় প্রতিদিনই ঢাকায় যাতায়াত করতে হতো।
আকিদুলের ছেলে সাইমন জানান, ভোরের দিকে তাঁর বাবা ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এটি একটি পূর্বপরিকল্পিত ঘটনা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার শেষরাতে (বুধবার ভোর) সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের মালন্দ গ্রামের একটি বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন চোরকে তাড়া করে। গরু নিয়ে পালিয়ে পার্শ্ববর্তী রাঘবদাইড় ইউনিয়নের ইছাখাদা গ্রামে গেলে ওই এলাকার বাসিন্দারাও চোরকে ধাওয়া করে। এতে গরু ছেড়ে পালিয়ে যাওয়ার সময় লোকজন আকিদুলকে দেখে চোর সন্দেহে মারধর করে।
পরে শোরগোল শুনে এলাকার লোকজন এগিয়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় আকিদুলকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
বুধবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি জানিয়ে সদর থানার ওসি বলেন, আকিদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে অস্থায়ী মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে