যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তাররা। ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তাররা। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– রায়হান উদ্দিন, আলাউদ্দিন, রাসেল খান ও আব্দুল্লাহ। রায়হান উদ্দিন বংশাল থানার একটি ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

পুলিশ জানায়, রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মো. শাহীন বলেন, শুক্রবার যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে রায়হানকে শনাক্ত করা হয়৷ এরপর গতরাতে লালবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনায় রাজধানীর বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত