অপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুমিল্লা

অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কুবি শিক্ষার্থীরা। ছবি: স্ট্রিম
অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কুবি শিক্ষার্থীরা। ছবি: স্ট্রিম

ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এ সময় আন্দোলনকারীরা অপ্রতিম হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি এবং নিরাপদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার দাবি করেন।

পরে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এসময় মিছিল করতে করতে তারা ক্যাম্পাসে ফিরে যান।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. আনিসুল হক বলেন, আমরা যানজট নিরসনে কাজ করছি। দ্রুতই মহাসড়ক ক্লিয়ার হয়ে যাবে।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে এবং স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার ভাড়াবাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় সে। এরপর আর বাসায় ফেরেনি।

শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

রোববার সকাল ১০টা ১০ মিনিটের দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথম ও পরে বেলা ১১টায় তার বাসা সংলগ্ন গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা হয়।

পরে জানাজা শেষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নিজবাসার কাছেই ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে দাফন করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত