স্ট্রিম ডেস্ক

স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। তবে কবে পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটি জানান শিক্ষা উপদেষ্টা সি আর আববার। ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে অনুষ্ঠিত হবে বলে শিক্ষা উপদেষ্টা জানান।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দেওয়া সময়সূচি অনুযায়ী, ২২ জুলাই যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো হলো, রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র ও উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র।
অন্যদিকে, ২৪ জুলাই যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো হলো, অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এবং কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। পরে সেদিন দিবাগত রাত আড়াইটার দিকে পরের দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত করা হয় ২৪ জুলাইয়ের পরীক্ষাও।

.png)

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন ‘গণভবন’ এখন জুলাই স্মৃতি জাদুঘর। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গত ৫ আগস্ট জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে এটি শুধু চব্বিশের জুলাই নয়, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলের নিপীড়ন-নৃশংসতার সাক্ষী।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকারের লক্ষ্য কেবল নতুন ভাতা চালু নয়, বরং অধিকারভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়া।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালী পাহাড় মৌজার সংরক্ষিত বনের ভেতর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক নির্মাণ কার্যক্রমের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগরে কাওয়াদীঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতায় আমন ধানের জমি ও বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় বিক্ষভ করেছে স্থানীয় কৃষকেরা। বিক্ষোভ শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
৩ ঘণ্টা আগে