স্ট্রিম সংবাদদাতা

শেরপুরে কৃষি ব্যাংকের একটি শাখায় অস্থায়ী নৈশপ্রহরীর চাকরি করতেন সৈয়দ হুমায়ূন কবির বাবু (৬৪)। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাঁর বাড়ির পাশের একটি গাছে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর জামার পকেটে কয়েকটি চিরকুট পাওয়া গেছে। এর একটিতে তিনি লিখেছেন, ‘তুমি মাফ করে দিও, আমি টাকা পাঠাতে পারলাম না।’
চিরকুটে পরিবারে দেনার কথাও উল্লেখ ছিল হুমায়ূন কবির। এক ছেলেকে রিহ্যাব-এ চিকিৎসা বাবদ ১৭ হাজার টাকা বকেয়া থাকার কথা তিনি উল্লেখ করে আছে। তাঁর মেয়ে কিছু টাকা পরিশোধ করেছেন বলেও জানা যায়।
সৈয়দ হুমায়ুন জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। কৃষি ব্যাংকের বাজিতখিলা ব্রাঞ্চের অস্থায়ী নৈশপ্রহরী ছিলেন। বাড়ির কাছের একটি গাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় গাছে উঠে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা বলছেন, হুমায়ুন কবির ঋণের চাপে ও পারিবারিক কলহের জেরে মানসিকভাবে চাপে ছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।
হুমায়ূন কবিরের ছোট ভাই মো. আবু হানিফ বলেন, ‘আমার বড় ভাইয়ের দুটি ছেলের মধ্যে একটি নেশাগ্রস্ত হয়ে রিহ্যাব-এ আছে। আরেক ছেলে ঢাকায় থাকে। রিহ্যাব-এ কিছু টাকা বকেয়া পড়েছে। সেগুলো পরিশোধসহ ঋণের চাপেই সে আত্মহত্যা করেছে।’

শেরপুর কৃষি ব্যাংকের আঞ্চলিক শাখা সূত্রে জানা গেছে, কৃষি ব্যাংকের প্রতিটি ব্রাঞ্চে তিনজন করে অস্থায়ী নাইট গার্ড রয়েছে। হুমায়ুন কবির একসময় ব্যাংকের নিয়মিত নৈশপ্রহরী ছিলেন। কয়েক বছর আগে অবসরে যান। এরপর তাঁকে ব্যাংকের সদর উপজেলার বাজিতখিলা ব্রাঞ্চে অস্থায়ী নাইট গার্ড হিসেবে রাখা হয়।
ব্যাংকের আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক (এজিএম) আনন্দ মোহন গোপ বলেন, ‘রোস্টার ডিউটি অনুযায়ী শনিবার রাতে তাঁর (হুমায়ূন কবির) দায়িত্ব ছিল। রবিবার সকালে হঠাৎ করে খবর পাই, তাঁকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত চারদিন সরকারি ছুটি থাকায় ব্যাংকও বন্ধ ছিল জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে হুমায়ুনের পরনে থাকা জ্যাকেটের পকেট থেকে ব্যাংকের গেটের চাবি বের করে পুলিশের উপস্থিতিতে ব্যাংকের ভেতর পরীক্ষা করি। সবকিছু ঠিকঠাক পাওয়া গেছে।’
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর তথ্য জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে