স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। তাঁরা ঢাকা থেকে প্রাইভেটকারে করে বাড়িতে ফিরছিলেন।
সোমবার দিনগত রাত সাড়ে চারটার দিকে (২ জুন) ভাঙ্গার মালিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় দুই শিশু গুরুতর আহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন– যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী নূরজাহান (৫০), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), শহীদুল ইসলামের ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮) এবং অজ্ঞাতনামা প্রাইভেটকার চালক (২৫)। আহত দুই শিশু হলো– আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। নিহত পাঁচজনের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে ঢাকা থেকে যশোরগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাসভর্তি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ট্রাকের নিচে দুমড়ে-মুচড়ে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই চার যাত্রী ও চালক নিহত হন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, 'প্রাইভেটকারটি ট্রাকের পেছনে আটকে থাকায় গাড়ির অংশ কেটে চালকের মরদেহ এবং বাকিদের উদ্ধার করা হয়। গুরুতর আহত দুই শিশুকে প্রথমে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানসিভ জুবায়ের নাদিম বলেন, 'চারজনের মরদেহ হাসপাতালে রয়েছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।'
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, 'ঘটনাটি ফরিদপুরের ভাঙ্গার মধ্যে হলেও বিষয়টি শিবচর হাইওয়ে পুলিশ দেখছে।'
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাম জানান, গাড়িতে চালকসহ মোট সাতজন যাত্রী ছিলেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহত পাঁচজনের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে