স্ট্রিম সংবাদদাতা

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় এবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুরুতর আহত হয়েছেন। গত ১১ জানুয়ারি একইভাবে গুলিবিদ্ধ হয়ে এক শিশু গুরুতর আহত হয়। ওই ঘটনার পর মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছিল ঢাকা।
এর দুসপ্তাহ যেতে না যেতেই আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকার নাফ নদী সংলগ্ন সীমান্তে আবার এমন ঘটনা ঘটল।
আহত কিশোররা হলেন—হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজর পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ তোফায়েল এর ছেলে মোহাম্মদ সোহেল (১৩) এবং একই এলাকার মো. ইউনুের ছেলে ওবায়দ উল্লাহ (১৫)। তারা দুজনই বাংলাদেশি নাগরিক।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার অংশে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি এসে দুই কিশোরের শরীরে লাগে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সংবাদকর্মী ফারুক আহমেদ স্ট্রিমকে জানান, আহতদের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে তাদের। তিনি এমএসএফ হাসপাতাল সূত্রে এই তথ্য জেনেছেন বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্তে গোলাগুলির ঘটনায় দুজন কিশোর আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি বিজিবি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম বেতন কাঠামোয় সর্বনিম্ন ২০ হাজার টাকা আর সর্বোচ্চ এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এই নতুন কাঠামো ১ জুলাই থেকে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর কালুখালী সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাঁদা দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে
দেশের সব রপ্তানিমুখী খাতের জন্য কাস্টমস বন্ড সুবিধা সম্প্রসারণসহ ব্যবসা সহজ করতে একগুচ্ছ প্রস্তাব করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংসদে বাজেট বক্তৃতায় এসব সংস্কারের কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৫ ঘণ্টা আগে
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল আকারের বাজেটকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ আখ্যা দিয়েছে । প্রতিষ্ঠানটি বলছে, বাজেটে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা অর্জন করা বেশ চ্যালেঞ্জিং।
৫ ঘণ্টা আগে