স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলন খানকে ছাত্রীদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলাও দায়ের করেছেন ছাত্রদলের রাবি শাখার সভাপতি।
আনিসুর রহমান মিলন খান ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি। সংগঠনের দফতর সম্পাদক নাফিউল ইসলাম জীবন বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান। এতে বলা হয়, বিজয়-৩৬ হল প্রভোস্টের নোটিশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সময় এক পোস্টে মিলন অশ্লীল মন্তব্য করেন। তদন্তে তার মন্তব্য প্রমাণিত হওয়ায় তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনায় রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বাদী হয়ে মতিহার থানায় একটি মামলাও দায়ের করেছেন।
ক্যাম্পাসে বিক্ষোভ
এদিকে ছাত্রীদের নিয়ে এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। আনিসুর রহমান মিলনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন ‘জুলাই ৩৬’ হলের শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে হলের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা ‘ইভটিজারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘নারীদের বুলিং করে, প্রশাসন কী করে?’ এবং ‘ইভটিজারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ প্রভৃতি স্লোগান দেন।
বিক্ষোভকারীরা তিন দফা দাবি জানান— ‘আনিসুর রহমান মিলনের স্থায়ী বহিষ্কার ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা’, ‘ক্যাম্পাসে সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন’ এবং ‘নারীদের নিয়ে অশালীন মন্তব্যকারীদের আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করা’।
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী রাত্রী বলেন, ‘২০২৫ সালেও নারীরা সাইবার বুলিং ও নির্যাতনের শিকার হচ্ছে। ভয়ের কারণে অনেকে নির্বাচনে অংশ নিতে দ্বিধা করছেন। কিছুদিন আগে রহমাতুন্নেছা হলের ছাত্রীদের অপমান করা হয়েছিল। এবার জুলাই-৩৬ হলের ৯১ জন ছাত্রীকে হেয় করা হলো। প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি—এমন মন্তব্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

অভিযোগ ওঠার পর বুধবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে জানায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাহ মখ্দুম হল শাখার সহসভাপতি আনিসুর রহমান মিলনের পদ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাটি নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে সংশ্লিষ্ট ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’
যা ঘটেছিল
রাবির ‘জুলাই ৩৬’ হলে নির্ধারিত সময়ের পরে প্রবেশ করায় সোমবার (১ সেপ্টেম্বর) ৯১ জন ছাত্রীকে প্রকাশ্যে নোটিশ দিয়ে তলব করেছিলেন হল প্রাধ্যক্ষ। নোটিশটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তা প্রত্যাহার করে হল প্রশাসন।
এই বিষয়ে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামে এক ফেসবুক গ্রুপে করা এক পোস্টের কমেন্টে ওই ৯১ জন ছাত্রীকে বিনা পারিশ্রমিক ‘যৌনকর্মী’ বলে আখ্যায়িত করেছিলেন রাবির শাহ মাখদুম হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান মিলন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ওই কমেন্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে