স্ট্রিম প্রতিবেদক

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান ছয় মাস বা এক বছরের মধ্যে সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, এতে সর্বনিম্ন দুই বছর লাগবে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে আমির খসরু বলেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা বলেছেন। আমরা এক ধরনের সমস্যার মধ্যে আছি। আমাকে স্বীকার করতেই হবে, এটাও অতীত থেকে পাওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত বিদ্যুৎ ও গ্যাসের বিষয়ে কোনো কিছুই ছয় মাসের মধ্যে সমাধান সম্ভব নয়। এক বছরের মধ্যেও নয়। এর জন্য সর্বনিম্ন দুই বছর সময় লাগবে।’
বিদ্যুৎ ও গ্যাসের পর্যাপ্ত সরবরাহ ছাড়া অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সরকার সমস্যা সমাধানে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করা হচ্ছে না। গ্যাসের ক্ষেত্রে ভাসমান এলএনজি টার্মিনাল, অনশোর (স্থলভাগ) স্টোরেজ সুবিধা—সব বিষয় চূড়ান্ত করা হচ্ছে, যা কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন।
বিদ্যুৎখাতে উৎপাদনের পাশাপাশি সঞ্চালন ব্যবস্থাকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাত নিয়ে সরকারের কাছে যেসব পরিসংখ্যান আসছে, বাস্তবে এর চেয়ে কম পাওয়া যাচ্ছে। এজন্য বিদ্যুৎ উৎপাদন এবং পাওয়ার মিক্স বা এনার্জি মিক্সের বিষয়ে নীতির জায়গাটি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
দেশের ভবিষ্যৎ জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লার সমন্বিত ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের নবায়নযোগ্য জ্বালানি থাকবে, গ্যাসভিত্তিক বিদ্যুৎ থাকবে। কয়লা এমন একটি সম্পদ, যা আমাদের রয়েছে। আমরা কয়লাভিত্তিক বিষয়টিও খতিয়ে দেখছি।’
সরকার একটি সমন্বিত জ্বালানি ব্যবস্থার দিকে এগোচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘জ্বালানির একটি সমন্বিত মিশ্রণ নিয়ে আমরা এগোচ্ছি এবং এটি মোটামুটিভাবে নির্ধারণ করে ফেলেছি। আশা করি, যথাসময়ে আমরা বিদ্যুৎ ও গ্যাস খাতে একটি বড় পরিবর্তন দেখতে পাব।’

.png)

প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিশুকে প্রতি বছর বিনামূল্যে বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং প্রাথমিক শিক্ষার মান বাড়াতে সরকার এই উদ্যোগ নিয়েছে।
৭ মিনিট আগে
নোয়াখালীর মাইজদীতে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৬ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এই রায় দেন। রায়ে তিনজনের যাবজ্জীবন ও দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
১১ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগরে একটি চা-বাগান থেকে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাগানের একটি ছায়া গাছে একই রশির দুই প্রান্তে তাদের মরদেহ ঝুলছিল বলে জানিয়েছেন রাজনগর থানার
৩২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি শুরু হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে