রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, আবেদন ১২ নভেম্বর থেকে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাবি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৫: ২৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি শুরু হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন।

রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক এস এম কামরুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির প্রাথমিক আবেদন ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। আগামী ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে বি, সি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে। ভর্তি উপকমিটির এসব সিদ্ধান্ত সুপারিশ আকারে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য তথ্য প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, আবেদন ১২ নভেম্বর থেকে