স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের রাজনগরে একটি চা-বাগান থেকে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাগানের একটি ছায়া গাছে একই রশির দুই প্রান্তে তাদের মরদেহ ঝুলছিল বলে জানিয়েছেন রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন।
নিহতরা হলেন উপজেলার উদনা চা-বাগান এলাকার মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তারা এক মাস আগে কোর্টে গিয়ে বিয়ে করেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানা গেছে, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী মাথিউড়া চা-বাগানের শ্রমিক। দুজনেরই আগে বিয়ে হয়েছিল, সেই সংসারে সন্তানও রয়েছে। পরস্পরকে পছন্দ করে প্রায় এক মাস আগে তারা কোর্ট ম্যারেজ করেন। প্রথমে বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি জানাজানির পর উভয়ের পরিবারে বিরোধ তৈরি হয়। এরই মধ্যে শনিবার রাতে তারা মাথিউড়া চা-বাগান এলাকায় অবস্থান নেন। রোববার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাগানের মোকাম আকাশি টিলা এলাকায় একটি নিমগাছে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পাহারাদার স্বপন রাজভর। তিনি বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানালে রাজনগর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। মারা যাওয়া দুজনের মধ্যে পারিবারিক কলহ ছিল। তবে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ জেলা সদর মর্গে পাঠানো হবে।

.png)

প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিশুকে প্রতি বছর বিনামূল্যে বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং প্রাথমিক শিক্ষার মান বাড়াতে সরকার এই উদ্যোগ নিয়েছে।
১১ মিনিট আগে
নোয়াখালীর মাইজদীতে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৬ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এই রায় দেন। রায়ে তিনজনের যাবজ্জীবন ও দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান ছয় মাস বা এক বছরের মধ্যে সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, এতে সর্বনিম্ন দুই বছর লাগবে।
৪১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি শুরু হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে