স্ট্রিম সংবাদদাতা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) সদস্য বলে জানিয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের নাইক্ষ্যংছড়ি থানাতে হস্তান্তর করে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন হ্লা চিং থোয়াই (২৪), উয়ই মং মারমা (২৫) ও গরাই মং মারমা (৩০)। তাদের কাছ থেকে জব্দ মিয়ানমার মুদ্রা বাংলাদেশি ১ লাখ ৬৮ হাজার টাকার সমান প্রায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘বিজিবি আটক করে তিনজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে দেশে প্রচলিত আইন ও বিদেশি নাগরিক অনুপ্রবেশ আইনে মামলা হবে।’
থানা সূত্রে জানা গেছে, সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা আমতলী এলাকায় তিনজনকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে স্বীকার করে।
আজকের তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত থেকে তিনজন আটক হওয়ার খবর শুনেছি। বিস্তারিত তথ্য বিজিবির কাছেই রয়েছে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে