স্ট্রিম প্রতিবেদক

ইরানে হামলা ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল বুধবার (৪ মার্চ) পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ সকালে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অস্থির সময় পার করছে মধ্যপ্রাচ্য। উদ্ভূত পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে সঙ্গে আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। আর এতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে।
কাউছার মাহমুদ জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং আজ ৪ মার্চ ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
আজ বাতিল হওয়া ২৫টি ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের চারটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, জাজিরা এয়ারওয়েজ কুয়েতের দুটি, িএয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) আটটি, এমিরেটসের পাঁচটি এবং ইউএস-বাংলার চারটি।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ few সেকেন্ড আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৫ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪২ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে