স্ট্রিম প্রতিবেদক

স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে বিশেষ বিবেচনায় প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিসহ মোট পাঁচ শ্রেণির করদাতাকে এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ রোববার (২৮ জুন) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপ-ধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়। আদেশটি ইতিমধ্যে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, পাঁচ শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। তাঁরা হলেন—৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে তাঁর প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকবৃন্দ। তবে অব্যাহতিপ্রাপ্ত এসব করদাতা চাইলে স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
উল্লিখিত পাঁচ শ্রেণি ব্যতীত অন্য সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে বাধ্যতামূলকভাবে আয়কর বিভাগের ওয়েবসাইটের (www.etaxnbr.gov.bd) মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
আদেশে আরও বলা হয়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত জটিলতার কারণে অব্যাহতিপ্রাপ্ত তালিকার বাইরে থাকা কোনো করদাতা যদি অনলাইনে রিটার্ন দাখিলে অসমর্থ হন, তবে তিনি সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে ওই করদাতা প্রচলিত নিয়মে কাগজের মাধ্যমে রিটার্ন দাখিল করতে পারবেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে