চলতি সেপ্টেম্বরের ৮ ও ৯ তারিখে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন চালক, হেলপার ও সুপারভাইজাররা। তাঁরা বলছেন, গত ১৫ বছরে একতা ছাড়া অন্য পরিবহনের শ্রমিকদের কোনো পারিশ্রমিক বাড়েনি।
স্ট্রিম সংবাদদাতা

শ্রমিকদের কর্মবিরতিতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশিরভাগ পরিবহনের দূরপাল্লার বাস বন্ধ হয়ে গেছে। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারসহ অন্যান্য দূরপাল্লার যাত্রীরা। বিকাল ৫টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মালিকপক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনায় বসেনি।
কর্মবিরতির পক্ষে সোমবার সকালে রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ-সমাবেশও করেন চালক, হেলপার ও সুপারভাইজাররা। এ সময় তাঁরা পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানান। এর আগে একই দাবিতে চলতি সেপ্টেম্বরের ৮ ও ৯ তারিখে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তাঁরা। তখন তাঁদের পারিশ্রমিক বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও পরে তা বাস্তবায়ন করা হয়নি। তাই শ্রমিকেরা আবার অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
রাজশাহীর পরিবহন শ্রমিক নেতারা জানিয়েছেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে হানিফ, হানিফ কেটিসি, ন্যাশনাল, দেশ, শ্যামলী, গ্রামীণ ট্রাভেলসের বাস চলছে না। তবে একতা ও স্লিপার বাসগুলো চলছে। এ ছাড়া ঢাকামুখী বিভিন্ন পরিবহনের লোকাল বাস চলছে।
আন্তঃজেলা (লোকাল) বাস ঢাকা ছাড়া অন্য রুটে যায় না। এতে সে সব রুটের যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন না। অন্য বাস বন্ধ থাকায় একতায় চাপ বেড়েছে ঢাকাগামী যাত্রীর। তারাও আর যাত্রী নিতে পারছে না।
শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে একজন চালককে পারিশ্রমিক হিসেবে ১ হাজার ৩৫০ টাকা, সুপারভাইজরকে ৫৭০ টাকা এবং হেলপারকে ৫৩০ টাকা দেওয়া হয়। গত ১৫ বছরে একতা ছাড়া অন্য পরিবহনের শ্রমিকদের কোনো পারিশ্রমিক বাড়েনি।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘মালিকপক্ষ শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধির জন্য বার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে কার্যকর হয়নি। এখন শ্রমিকেরা আবার অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।’

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৭ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে