স্ট্রিম প্রতিবেদক

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামীকাল শনিবার (২৩ মে) থেকেই ছুটি শুরু হচ্ছে। এর আগে ‘ঘাটতি পোষানোর’ কারণ দেখিয়ে শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শুক্রবার (২২ মে) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল শনিবার ২৩ মে থেকে ৬ জুন শনিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, ২৪ মে থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা। তবে শুক্র ও শনিবার (২২ ও ২৩ মে) সাপ্তাহিক ছুটি পড়ায় মূলত বৃহস্পতিবারের (২১ মে) ক্লাসের পরই মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় ছুটি শুরু হয়ে যায়।
কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আগের নির্দেশনায় বলা হয়েছিল, রোজার ছুটির ঘাটতি পোষাতে শনিবারও (২৩ মে) প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। রোববার (২৪ মে) থেকে তাদের ছুটি শুরু হবে।
মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজের ছুটি আজ শুক্রবার (২২ মে) থেকেই শুরু হয়েছে, যা চলবে ৪ জুন পর্যন্ত। ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন এসব প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে।
তবে মাদ্রাসার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন। ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোয় ২২ মে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন (রোববার) থেকে মাদ্রাসায় ক্লাস শুরু হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সবশেষ তথ্যানুযায়ী—দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯। এসব বিদ্যালয়ে তিন লাখ ৮৪ হাজার ৯৮১ জন শিক্ষক কর্মরত আছেন এবং পড়াশোনা করছে প্রায় এক কোটি শিক্ষার্থী।

.png)

নীলফামারীর ডোমারে ট্রাক চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা সড়কে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নদীয়াপাড়ার প্রদীপ বর্মনের স্ত্রী, দুই সন্তান ও ভাই।
৭ মিনিট আগে
বাংলাদেশের রুগ্ণ ও বন্ধ তৈরি পোশাক কারখানা অধিগ্রহণ এবং স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে যৌথ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন চীনা ব্যবসায়ীরা।
২৬ মিনিট আগে
জনস্বার্থ ও অর্থনৈতিক সুরক্ষাকে প্রাধান্য দিয়েই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাবে সরকার। রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
উপকূলীয় জেলা বাগেরহাটে ৮৪ মিলিমিটার বৃষ্টিপাতে পৌরসভাসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও নিম্নআয়ের মানুষেরা।
১ ঘণ্টা আগে