স্ট্রিম প্রতিবেদক

টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম বোর্ডের আওতাধীন সব জেলায় আজ বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো।
তবে চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য জেলার পরীক্ষাগুলো যথাসময়ে হবে।
স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারজামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে একই কারণ দেখিয়ে শিক্ষা বোর্ডটির আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল। বাদ রাখা হয়েছিল বোর্ডের আওতাধীন অন্য দুই জেলা—বান্দরবান ও খাগড়াছড়ি। তবে রাতেই নতুন বিজ্ঞপ্তিতে পুরো বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

.png)

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করছে। দেশের শিক্ষাব্যবস্থা বর্তমানে যে পর্যায়ে পৌঁছেছে, সেখান থেকে আরও কার্যকর ও বাস্তবমুখী করতে হবে।
২১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির নেতারা রাকসুর আর্থিক কার্যক্রমের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
২১ আগস্ট ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ২১ আগস্ট। আবেদন করা যাবে ২৭ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার (১৮ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
১৮ আগস্ট ২০২৬
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন পাঠ্যবই যুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।
১৮ আগস্ট ২০২৬