স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইরানের তেল বিক্রির ওপর দেওয়া সাময়িক ছাড় বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এ সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তিন শতাংশেরও বেশি বেড়ে গেছে। খবর আলজাজিরা ও রয়টার্সের।
গত জুন মাসে সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার পর ২১ আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য বিক্রির সুযোগ দিয়ে ইরানকে একটি সাধারণ লাইসেন্স দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে হরমুজ প্রণালিতে সাম্প্রতিক উত্তেজনার জেরে মঙ্গলবার মার্কিন ট্রেজারি বিভাগ সেই লাইসেন্স বাতিল করে। একসঙ্গে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে চলমান লেনদেন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
তেল বিক্রির সাময়িক ছাড় বাতিলের পর গতকাল (৭ জুলাই) দক্ষিণ ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতায় আঘাত হানতে দেশটির ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
ইরান এ হামলাকে দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে অভিহিত করে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌ-বহরের সদরদপ্তর ও কাতারের আলি আল-সালেম বিমানঘাঁটিসহ ৮৫ টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে মিসাইল ও ড্রোন ছোড়ার দাবি করে আইআরজিসি।
বিশ্লেষকদের মতে, নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হওয়ায় দুই দেশের মধ্যে বিদ্যমান নাজুক যুদ্ধবিরতি আরও অনিশ্চয়তার মুখে পড়েছে।

.png)

মুসলিমদের অজু এবং এশীয়দের চাল ধোয়ার ক্ষেত্রে পানির ব্যবহার কমাতে বলেছে যুক্তরাজ্যের পানি নিয়ন্ত্রক সংস্থা। ‘পানি ব্যবহারে দক্ষতা: ধর্মীয় ও বৈচিত্র্যময় সম্প্রদায়’ কর্মসূচির অংশ হিসেবে এই পরামর্শ দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
এবছরের এপ্রিলে, ইতিহাসে প্রথমবারের মতো লিবিয়ার রাজনীতির প্রধান দুই প্রতিপক্ষ ১৯০ বিলিয়ন দিনার (প্রায় ৩ লাখ ৬৬ হাজার কোটি টাকা) বাজেট ভাগ করে দেশ পরিচালনায় একমত হয়েছে। মুয়াম্মার গাদ্দাফির পতনের ১৫ বছর পর, যুক্তরাষ্ট্র সমর্থিত এই বাজেটটি লিবিয়াকে বিভক্ত করে রাখা দুই মেরুকে এক কাতারে আনতে পারে
১ ঘণ্টা আগে
শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের মামলায় যুক্তরাষ্ট্র সরকারকে ৪০ কোটি ডলার (প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক মাধ্যম টিকটক। শুক্রবার (২১ আগস্ট) মার্কিন বিচার বিভাগ এই সমঝোতার ঘোষণা দেয়। শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় এটি অন্যতম বড় আর্থিক সমঝোতা বলে জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট বা স্থায়ী অভিবাসন ভিসা দেওয়া স্থগিত করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের আদালত। শুক্রবার (২১ আগস্ট) ম্যানহাটনের সাদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট বিচারক জেনেট ভার্গাস এই ঐতিহাসিক রায় দেন। রায়ে তিনি বলেন, মার্কিন
৩ ঘণ্টা আগে