স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম ওরফে লেদা পুতু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাঝিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিউল আলম ওই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। পুলিশ জানায়, নিহত শফিউল আলম নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় সক্রিয় চোরাকারবারি ও ডাকাত শাহীন বাহিনীর প্রধান শাহীনের সহযোগী হিসেবে পরিচিত। তিনি একজন চিহ্নিত ডাকাত ছিলেন। ডাকাতি ও হত্যাসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে রামু থানায় ১২টিরও বেশি মামলা রয়েছে।
নিহতের স্ত্রী ইয়ামিন আক্তার জানান, তার স্বামী লেবু চাষের পাশাপাশি সবজি ব্যবসা করতেন। ঘটনার রাতে তিনি বাড়িতে খাবার খাচ্ছিলেন। এ সময় পূর্বপরিচিত তিন ব্যক্তি আলাপের কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির সামনে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শফিউল আলম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। একপর্যায়ে পূর্ব পরিচিত তিন ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে বের করে। পরে তার মাথায় একাধিক গুলি করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।’
তিনি আরও জানান, ডাকাত দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে