স্ট্রিম সংবাদদাতা

কুমিল্লার লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতায় নেমে কোর্টেই মৃত্যুর কোলে ঢলে পড়েন হেলাল উদ্দিন মজুমদার (৫৩)। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে তাঁর মৃত্যু হয়।
হেলাল উদ্দিন স্থানীয়দের কাছে ‘বলি হেলাল’ নামে পরিচিত ছিলেন। লাকসামের কোঁয়ার গ্রামের এই বাসিন্দা মুদি দোকানি ছিলেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেফারির উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াইয়ে নামেন হেলাল। একপর্যায়ে তাঁকে মাটিতে ফেলে দিয়ে একটি পায়ে ধরে কিছুদূর টেনে নিয়ে প্রতিদ্বন্দ্বী। হঠাৎ নিস্তেজ হয়ে পড়েন হেলাল। পরে লড়াই থামালেও তাঁকে বাঁচানো যায়নি।
জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজন করা হয় কুস্তি প্রতিযোগিতা। তবে বাকই উত্তর ইউনিয়নের প্রশাসক খোরশেদ আলম জানান, তিনি খেলার আয়োজন সম্পর্কে বিস্তারিত জানেন না।
লালমাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এনামুল হক বলেন, ‘আমরা ঘটনাটির বিষয়ে শুনেছি, তবে ওই কুস্তিগিরকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়নি।’ একইভাবে পার্শ্ববর্তী লাকসাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা নাজিয়া সুলতানা বলেন, ‘লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সেও হেলাল উদ্দিনকে আনা হয়নি। পাশের কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে নেওয়া হতে পারে।’
বাকই উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব তন্ময় চৌধুরী বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমরা গ্রাম পুলিশ পাঠাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশ ঘটনাস্থলে যান। যতটুকু জানতে পেরেছি, অতিথি খেলোয়াড় হিসেবে তিনি খেলতে নেমেছিলেন। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।’
লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান জানান, ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে বলি হেলালের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ হস্তান্তর করা হয়।

.png)

ঢাকার আশুলিয়ায় এক সাবেক ছাত্রদল নেতার কাছে চাঁদা না পেয়ে তাঁর প্রতিষ্ঠানের ম্যানেজারসহ তিনজনকে টানা পাঁচ ঘণ্টা জিম্মি করে রেখেছিল সন্ত্রাসীরা। খবর পেয়ে উদ্ধার অভিযানে গেলে পুলিশের দিকে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে গেছে সন্ত্রাসী ‘শ্যুটার বাপ্পী’ ও তার সহযোগীরা।
৮ মিনিট আগে
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজারের একটি নালা থেকে ১৩৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বিএসআরএম কারখানা সংলগ্ন একটি নালা পরিষ্কারের সময় এগুলো পাওয়া যায়।
১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা থেকে এর আগের ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে শনিবার সকাল ৮টা পর্যন্ত থেকে এর আগের ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে নিশ্চিত ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৬১৩ শিশু।
২ ঘণ্টা আগে