স্ট্রিম সংবাদদাতা

ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার এই ক্যালেন্ডার ঘোষণা করেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদসহ আম চাষি সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ৫ মে থেকে জেলায় আম সংগ্রহ শুরু হবে। এদিন থেকে ২৬ মে পর্যন্ত গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় বিভিন্ন জাতের আম পাড়া যাবে। এরপর ১৫ মে থেকে বাজারে আসবে জনপ্রিয় হিমসাগর ও খিসরা জাতের আম। ২৭ মে নির্ধারণ করা হয়েছে ল্যাংড়া আম পাড়ার তারিখ। আর মৌসুমের শেষ দিকে ৫ জুন থেকে সংগ্রহ করা যাবে আম্রপালি জাতের আম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আমের গুণগত মান ঠিক রাখতে এবং ভোক্তাদের নিরাপদ ফল নিশ্চিত করতে এই সময়সূচি কঠোরভাবে অনুসরণ করা হবে।
কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, চাষিদের দাবির প্রেক্ষিতে ল্যাংড়া ও আম্রপালি জাতের আম পাড়ার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আমে পূর্ণ পরিপক্বতা আসবে।
তিনি আরও জানান, অপরিপক্ব আম পাড়া ও বাজারজাতকরণ ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরার মাটি ও আবহাওয়া আম চাষের জন্য উপযোগী হওয়ায় দিন দিন এখানে বাণিজ্যিকভাবে আমের উৎপাদন বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক সময়ে আম সংগ্রহ নিশ্চিত করা গেলে শুধু দেশীয় বাজারেই নয়, রপ্তানির ক্ষেত্রেও সাতক্ষীরার আম নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে