স্ট্রিম সংবাদদাতা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
মিছিলে শিক্ষার্থীরা ‘হারার ভয়ে খেলে না, সে কথা তো বলে না’ এবং ‘সব ক্যাম্পাসে সংসদ দিতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন। তাঁরা সব বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।
সমাবেশে অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী আহমেদুল হক আলবির অভিযোগ করেন, জাতীয়তাবাদী ছাত্রদল নতুন করে ফ্যাসিবাদ কায়েমের লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করছে। বেরোবি প্রশাসনও ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের অন্যতম বাধা বলে তিনি মন্তব্য করেন।
ইইই বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, পেশিশক্তি ব্যবহার করে শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। অবিলম্বে ব্রাকসু ও শাকসু নির্বাচন না দিলে ছাত্র-জনতা আবার কঠোর আন্দোলনে নামবে।
উল্লেখ্য, সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ few সেকেন্ড আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে