স্ট্রিম প্রতিবেদক

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবকাঠামো নির্মাণগুলো টেকসই ও ইনোভেটিভ হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের অপরিহার্য ভূমিকা রয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ সমিতি আয়োজিত ‘সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড স্ট্র্যাটেজিক প্লানিং ইন দ্য ওয়াটার-পাওয়ার সেক্টর দ্য রোল অব ইঞ্জিনিয়ার্স ইন ফিউচার লিডারশিপ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের উন্নয়ন দর্শন বদলাতে হবে। প্রাকৃতিক বিষয়গুলোর পাশাপাশি নদী ভাঙন ও দূষণ প্রবণ এলাকার মানুষের কথা বিবেচনা করে উন্নয়ন করতে হবে।’
উন্নয়ন কার্যক্রমের সময় পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার আহ্বান জানান তিনি।
সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।
বাংলাদেশ বিদ্যুৎ ও পানি প্রকৌশলী সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির মহাসচিব শাহেদুল আজিম সজল। বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্ল্যাহ ও প্রকৌশলী ওবায়েদ উল্ল্যাহ।

.png)

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭২২ জন।
১ few সেকেন্ড আগে
কক্সবাজারে অপহরণের এক মাস পর শফিকুল ইসলাম (১৩) ও শহিদুল ইসলাম (১১) নামের দুই সহোদরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর (১৫) মরদেহ রেখে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। মৃত কিশোরীর গলায় ফাঁসের দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ ঘণ্টা আগে
হাম ও এর উপসর্গ নিয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হামে মারা গেছে চার শিশু।
২ ঘণ্টা আগে