স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন।
তিনি জানান, আগামীকাল শনিবার সকাল ১০টায় জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে (এমপি হোস্টেল, ব্লক–১) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
মুশফিক উস সালেহীন বলেন, ‘পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে। দলে থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।’
তিনি আরও বলেন, ‘মূলত জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া এনসিপির তিন দফা দাবিও আলোচনায় উত্থাপন করা হবে।’
দলটির তিন দফা দাবি হলো—
১. সনদ বাস্তবায়নের নিয়ম ও গণভোটের প্রশ্ন আগে প্রকাশ করতে হবে;
২. প্রধান উপদেষ্টা ড. ইউনূস জনগণের ইচ্ছার ভিত্তিতে আদেশ জারি করবেন;
৩. গণভোটে জনগণ ‘হ্যাঁ’ বললে আর কারও ‘না’ চলবে না—জনগণের রায়ে তৈরি হবে বাংলাদেশের সংবিধান–২০২৬।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে