খোলপেটুয়া নদীতে ধরা পড়ল ১২ কেজির ভেটকি মাছ, দেখতে ভিড়
স্ট্রিম সংবাদদাতাসাতক্ষীরা

সাতক্ষীরার খোলপেটুয়া নদীতে জালে ধরা পড়েছে ১২ কেজির বিশাল ভেটকি মাছ। রোববার (৩১ মে) রাতে আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের জেলে রবিউল ইসলাম গাজীর ফাঁস জালের মাছটি ধরা পড়ে।
রবিউল ইসলাম জানান, এই বছর খোলপেটুয়া নদীতে তিনি বেশ কয়েকটি বড় মাছ পেয়েছেন। তবে ১২ কেজির ভেটকি মাছের মতো কিছু পাননি। মাছটি পেয়ে তিনি ও পরিবারের সদস্যরা খুব খুশি।
কাপসন্ডা মৎস্য আড়তের ব্যবসায়ী আমিরুল ইসলাম সরদার জানান, তাদের আড়তে এর আগে এত বড় ভেটকি মাছ আসেনি। মাছটি কেজিপ্রতি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। পরে ঢাকার একজন চাকরিজীবী পুরো মাছটি কিনে নেন।
এদিকে, ভেটকি মাছ বড় হলেও ১২ কেজি হওয়া বেশ বিরল। এত বড় মাছ ধরা পড়ার খবরে তাই স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। ভিড় জমে যায় মাছের আড়তে। অনেকেই মাছটির সঙ্গে ছবি তোলেন।
স্থানীয় মৎস্যজীবীরা আশা করছেন, নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার হলে ভবিষ্যতেও এমন বড় মাছ ধরা পড়বে এবং জেলেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
.png)






