স্ট্রিম সংবাদদাতা

টানা তিন মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানির শুরুর এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলির খুচরা বাজারে ম্যাজিকের মতো কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। আমদানির কারণেই বিভিন্ন মোকামে পেঁয়াজের দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা।
হিলি কাস্টম্সের তথ্য মতে, গতকাল রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ১টি ভারতীয় ট্রাকে ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। এর আগে টানা তিন মাসের বেশি সময় পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।
এদিকে আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে হিলির পেঁয়াজের বাজার ঘুরে দেখা গেছে, দেশি ভাল মানের পেঁয়াজ প্রকারভেদে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা কমে ৯০ থেকে ১০০ টাকা, দেশি মুড়ি কাটা পেঁয়াজ কেজি প্রতি ৩০ টাকা কমে ৭০ এবং ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজি প্রতি ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলির বাজারে পেঁয়াজ কিনতে আসা মাজহারুল ইসলাম মানিক বলেন, ‘দুই দিন আগে মুড়ি কাটা পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে কিনতে হয়েছিল। কিন্তু আজ সেই পেঁয়াজ মাত্র ৭০ টাকা কেজি দরে কিনলাম। দেশি ভাল মানের পেঁয়াজ বাজারে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’ নিয়মিত বাজার তদারকির দাবি জানান তিনিসহ কয়েকজন ক্রেতারা।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, দেশের বিভিন্ন মোকামে দেশি পেঁয়াজের দাম কমেছে। তারাও কম দামে কিনে কম দামে বিক্রি করছেন। ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমে আসবে বলেও জানান তিনি।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, আজ সোমবার দুপুর পর্যন্ত চারজন আমদানিকারক হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। তাঁরা হলেন রবেল এন্টারপ্রাইজ, শাহাজান আলী পাইকার, এমআর ট্রেডার্স এবং রকি ট্রেডার্স।

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে