স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় আড়াই কোটির টাকা সমমূল্যের ১০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টার দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকা চোরাচালানবিরোধী অভিযানে স্বর্ণসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি দর্শনার মোবারক পাড়া গ্রামের মৃত বাদল খানের ছেলে আলমঙ্গীর খান (৫৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ একটি বিশেষ টহল দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে স্বর্ণের বার পাচার হবে।
এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি চৌকস টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওঁৎ পেতে থাকে। এসময় এক ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেন। কিন্তু তিনি সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাৎক্ষণিক ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
এসময় আটক ওই ব্যক্তিকে জনসাধারণের সামনে তাঁর দেহ তল্লাশি করলে কোমরে খাকি স্কচ টেপ দ্বারা মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত ১টি রিয়েলমি কোম্পানির মোবাইল ফোনও জব্দ করা হয় বলে জানায় বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘উদ্ধারকৃত ১০টি স্বর্ণের বার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আর আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) তিন দিনে ৩২ হাজার ৬৬২ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর জন্য সম্প্রতি দুই দফা অভ্যন্তরীণ বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনাররা। বৈঠকে নির্বাচনী আইন, বিধিমালা ছাড়াও কবে স্থানীয় পর্যায়ের নির্বাচন শুরু করা যাবে, সে বিষয়ে বিশদ আলোচনা হয়।
১০ ঘণ্টা আগে
ঈদের দীর্ঘ ছুটির মধ্যেও বৈরী আবহাওয়া ও যাতায়াত সমস্যার কারণে কুয়াকাটা সমুদ্রসৈকতে আশানুরূপ পর্যটক আগমন ঘটেনি। এতে লোকসানের শঙ্কায় পড়েছেন স্থানীয় হোটেল ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্ট লক্ষাধিক মানুষ।
১১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে যাওয়া তিন শিশুকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে এক মাছচাষি ও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে তার সাহসী প্রচেষ্টায় প্রাণে বেঁচে গেছে আরও দুই শিশু।
১১ ঘণ্টা আগে