স্ট্রিম ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও রূপান্তর প্রক্রিয়ায় জাপানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। ৩০ মে শুক্রবার সকালে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকে এ আশ্বাস দেন তিনি।
পরে দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের দেশ গঠন, সংস্কার উদ্যোগ ও শান্তিপূর্ণ রূপান্তরের প্রচেষ্টায় জাপানের পূর্ণ সমর্থনের কথা পুনরায় জানিয়েছেন প্রধানমন্ত্রী ইশিবা।’
শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিতে ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ বিষয়ে দুই দেশের অভিন্ন লক্ষ্যের কথাও বৈঠকে পুনর্ব্যক্ত করা হয়।
বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে অব্যাহত সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান অধ্যাপক ইউনূস। বিশেষ করে বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ (বিগ-বি) উদ্যোগের আওতায় মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো প্রকল্পসহ বিভিন্ন উদ্যোগে জাপানের ধারাবাহিক সহায়তার কথা এ বৈঠকে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের অর্থনৈতি সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়াতে, রেল যোগাযোগ উন্নত করতে ও বৃত্তির জন্য ১০৬ কোটি ৩০ লাখ ডলার সহায়তার কথা জানিয়েছে জাপান। এ বিষয়ক একটি 'এক্সচেঞ্জ অব নোট' স্বাক্ষরের কথাও বিবৃতিতে জানানো হয়।
বাংলাদেশে জাপানি বিনিয়োগ প্রচারে বিডায় ওয়ান স্টপ সার্ভিস, প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারিচালিত সাইকেলের কারখানা স্থাপন, তথ্যের নিরাপত্তা বিষয়ক পাইলট প্রকল্প ও বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (বিএসইজেড) সঙ্গে ভূমি চুক্তিসহ সমঝোতা স্মারক ও সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়। যেটিকে দুই পক্ষই স্বাগত জানায়। জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যসিস্টেন্সের আওতায় পাঁচটি টহল নৌকা বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়ার বিষয়টি বিবৃতিতে জানানো হয়। এছাড়া প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি স্থানান্তরের চুক্তি বিষয়ে নীতিগত সম্মতিতে পৌঁছায় দুই দেশ। এ বৈঠকে রোহিঙ্গাবিষয়ক পদক্ষেপের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান ইশিবা শিগেরু।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে