স্ট্রিম ডেস্ক

নতুন করে আরও ১৫৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাল (পুশ-ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ২৪ মে শনিবার দিবাগত রাত থেকে ২৫ মে রবিবার সকাল পর্যন্ত সিলেট ও মৌলভীবাজারের সীমান্তে এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।
বিজিবির বরাতে ইউএনবির প্রতিবেদনে জানানো হয়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ও পাল্লাথল সীমান্ত দিয়ে যথাক্রমে ৭৯ ও ৪২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে । এছাড়া সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে পাঠানো হয় ৩২ জনকে। সীমান্ত পার হওয়ার পরপরই এদের সবাইকে আটক করে বিজিবি।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নজরদারি চালাবার সময় বিজিবি দেখতে পায় ভারতীয় সীমারেখা থেকে দলগতভাবে জঙ্গল ও বিলপথে বাংলাদেশে মানুষ পাঠানো হচ্ছে। এ সময় বিজিবি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সবাইকে হেফাজতে নেয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সবার বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বলা দরকার, গত ৪ মে থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচ শতাধিক ব্যক্তিকে ভারত থেকে ঠেলে বাংলাদেশে পাঠানো হয়েছে। ি

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে