স্ট্রিম সংবাদদাতা

রমজান উপলক্ষে খুলনায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড় দেখা গেছে। রোজা শুরুর পর নগরের ১৫টি পয়েন্টে ১৫টি ট্রাকে তেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর বিক্রি করেছে টিসিবি।
অল্প দামে খাদ্যপণ্য পেতে ট্রাকের পেছনে মানুষের দীর্ঘ লাইন। আবার লাইনে দাঁড়িয়ে অনেককে ধাক্কাধাক্কি ও ট্রাকের পেছনে দৌড়ে পণ্য নিতে দেখা গেছে। রমজান মাসজুড়ে টিসিবি এই কার্যক্রম চলবে।
টিসিবি সূত্রে জানা গেছে, নগরের ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে।
প্রতি প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা। প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন মানুষ পণ্য কিনতে পারছেন। প্রতিটি প্যাকেজে থাকছে ২ লিটার তেল-২৩০ টাকা, ১ কেজি চিনি-৮০ টাকা, ২ কেজি ডাল-১৪০ টাকা, ১ কেজি ছোলা-৬০ টাকা এবং ৫০০ গ্রাম খেজুর-৮০ টাকা।
টিসিবির পণ্য নিতে আসা ক্রেতারা বলছেন, এবার রোজার আগেই প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। যেসব পণ্যের দাম এক-দুই মাস আগেও কম ছিল, তা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। চড়া বাজারের এমন পরিস্থিতিতে অল্প দামে খাদ্যপণ্য পেতে ট্রাকের পেছনে ভিড় করেছেন তারা।
ক্রেতারা জানান, বাজারে এক লিটার তেল ১৯৫ টাকা। কিন্তু এখানে ১ লিটার তেল ১১৫ টাকা। বাজারে নিম্নমানের খেজুর বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। কিন্তু টিসিবি দিচ্ছে ১৬০ টাকায়। এটা অনেক সাশ্রয়ী। চিনি ও ছোলার দামও বাজার দরের চেয়ে অনেক কম। যা দরিদ্র মানুষের জন্য খুবই সহায়ক।
খুলনা টিসিবির আঞ্চলিক পরিচালক মো. হুমায়ুন কবির বলেন, সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। ফ্যামিলি কার্ডের বাইরেও সাধারণ মানুষ এই পণ্য কিনতে পারছেন। এ ক্ষেত্রে কোনো কিছুর প্রয়োজন হবে না। ট্রাক সেলে পণ্যের সঙ্গে যুক্ত রয়েছে ছোলা এবং আধা কেজি খেজুর।
এদিকে রমজান উপলক্ষ্যে খুলনা সিটি করপোরেশন খুচরা বিক্রয় মূল্যনির্ধারণ করেছে- খাসির মাংস কেজি ১১০০-১২০০ টাকা, গরুর মাংস কেজি ৭৪০-৭৫০ টাকা, ডিম প্রতি হালি ৩৮-৪৪ টাকা, বয়লায় মুরগির কেজি ১৮০ টাকা। কিন্তু নগরের অধিকাংশ ব্যবসায়ীরা তা মানছেন না বলে ক্রেতারা অভিযোগ করেছেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে