স্ট্রিম প্রতিবেদক

পরিবহন পুলের চলমান ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত আদালত অবমাননার মামলার আবেদনের শুনানি করে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান, সঙ্গে ছিলেন আইনজীবী মো. জামিল হক। এই আদেশের কারণে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম আটকে গেল বলে আইনজীবীরা জানিয়েছেন।
জানা গেছে, ২০১৮ সালে ইউএনও অফিসে কর্মরত ২৮ জন গাড়ি চালকের চাকরি স্থায়ী করার নির্দেশ দেয় হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। তিন বছরেও এ রায় বাস্তবায়নের পদক্ষেপ না নিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে পরিবহন পুল। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালে আবেদনকারীরা আদালত অবমাননার মামলা দায়ের করে ও ২০২১ সালের ওই নিয়োগ কার্যক্রমে স্থগিতাদেশ চাইলে হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করে।
একই সঙ্গে ২০২১ সালের ওই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে। পরিবহন পুলের পক্ষ থেকে ২০১৮ সালের রায় ও ২০২১ সালের আদালত অবমাননা সংক্রান্ত আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে দুটি আপিল দায়ের করে। গত ১৮ মার্চ দুটি আপিলই আপিল বিভাগ খারিজ করে। গত ৩ সেপ্টেম্বর পরিবহন পুল হাইকোর্ট ও আপিল বিভাগের রায় অমান্য করে ৪০৬ জন নতুন গাড়ি চালক নিয়োগের বিষয়ে লিখিত পরীক্ষার প্রক্রিয়া শুরু করে।
এ ঘটনায় আবেদনকারীরা হাইকোর্টে পূর্বে দায়ের করা আদালত অবমাননার মামলায় সম্পূরক আবেদনে নিয়োগ সংক্রান্ত গত বছরের ১৭ নভেম্বর জারি করা সার্কুলার স্থগিতের আবেদন করে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে